• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে বিজিবির অভিযানে ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘাসুরিয়া সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবির ২০ ব্যাটালিয়নের  সদস্যরা। উদ্ধার বিষের পরিমান প্রায় আড়াই কেজি।

বিজিবি'র ২০ ব্যাটালিয়নের অধিনায়ক (অর্ডন্যান্স) লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ (পিএসসি, এলএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ মে শুক্রবার ভোর রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী উচা গোবিন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারকালে ২ দশমিক ৪৭১ কেজি সাপের বিষ জব্দ করেছে বিজিবি'র সদস্যরা।  ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আফিক হাসানের নের্তৃত্বে অভিযানে অংশ নেন টহল  ঘাসুরিয়া বিওপির দলের কমান্ডার নায়েক মোহাম্মদ  আসাদুজ্জামানসহ বিজিবির একটি বিশেষ দল।

এসময় দুটি কাঁচের জারের মধ্যে সাদা রঙের জারে সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রঙের আরেকটি জারে  সাপের বিষ ১ কেজি ২৬৮ গ্রামসহ ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়েছে। জব্দকৃত সাপের বিষের দাম ধরা হয়েছে ২ কোটি ৯৬ লক্ষ ৫২ হাজার টাকা। বিজিবির উপস্হিতি টের পেয়ে চোরাচালানীরা বিষ ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo