ছবিঃ সিএনআই
সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে(৫মে) উপজেলার পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ছমদর পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ক্ষতিকর রং মিশিয়ে আম ও লিচুর জুস উৎপাদন করার অপরাধে নিরাপদ খাদ্য আইনের সাতকানিয়া উপজেলার পৌরসভা ছমদর পাড়া ৪নং ওয়ার্ডের আবদুল লতিফের ছেলে আবদুল জব্বার(৭০) কে ১ লক্ষ্য টাকা জরিমানা করেন সাতকানিয়ার উপজেলা প্রশাসন।
এছাড়া কারখানার সকল পণ্য জব্দ করে বিনষ্ট করা হয় এবং পরবর্তীতে আর অনিরাপদ খাদ্য উৎপাদন না করার বিষয়ে মুছলেখা নেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।
এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব সরোয়ার কামাল, স্যানিটারি ইন্সপেক্টর, সাতকানিয়া, চট্টগ্রাম। মোবাইল কোর্টে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)