প্রতীকী ছবি
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫টি মামলায় ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।শনিবার (৪ মে) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ইমাম রাজী টুলু পরিচালিত ভ্রাম্যমান এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক এস.এম ইমাম রাজী টুলু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুর, কাপাইস ও বড়হরা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা লংঘনের দায়ে ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)