ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় মানবপাচারের মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ মে) ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক।
এর আগে শুক্রবার (৩ মে) সকালে ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করে বিকেলে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় ওই নারীকে।
জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই নারী সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী।
ফরিদপুরের সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক জানান, রামকান্তপুর এলাকার এক যুবককে ইটালিতে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় একটি মানবপাচারের মামলা দায়ের করা হয়। সে মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারীকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)