ছবিঃ সংগৃহীত
অর্থনীতি ডেস্ক: চলতি বছরের এপ্রিলে রপ্তানি কমেছে। এপ্রিলে বাংলাদেশ ৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ৯৯ শতাংশ কম। গত বছরের এই সময়ে রপ্তানি হয়েছিল ৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাকের চালানে ধীর গতিসহ অন্যান্য খাতে মন্দার কারণে রপ্তানি কমেছে।
তবে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত মোট রপ্তানি বার্ষিক ৩ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এ ছাড়া চলতি অর্থবছরে ১০ মাসে তৈরি পোশাকের রপ্তানি ৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ৪০ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটা...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-স...
নিউজ ডেস্কঃ বিশ্ববাজারে তেলের দাম কমে আসা এব...

মন্তব্য (০)