• অপরাধ ও দুর্নীতি

সালথায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় অবৈধভাবে বনাঞ্চলের মাটি ও ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে  দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১ মে) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খাড়দিয়ায় অবৈধভাবে বনাঞ্চলের মাটি কেটে ইটভাটায় বিক্রির একজনকে ৩০ হাজার টাকা এবং একই ইউনিয়নের যদুনন্দী গ্রামে পুকুর থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী। 

ফরিদপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী জানান, যদুনন্দী ইউনিয়নের বিভিন্ন যায়গায় অবৈধ মাটি কাটা/উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের  করা হয়। 

তিনি আরও জানান, অবৈধভাবে বনাঞ্চল এবং ফসলি জমির মাটি কাটা রোধকল্পে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা  অব্যাহত থাকবে। 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo