ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ ক্যারিয়ারে খুব বেশি সাফল্য নেই। তবু নিজেকে মেলে ধরার চেষ্টা অব্যাহত রেখেছেন পরিণীতি চোপড়া। গত বছর তার কণ্ঠের গানও প্রকাশ হয়েছে। অবশ্য ছোটবেলা থেকেই গানের চর্চা করতেন। অভিনয়ে আসার কারণে সেটায় ভাটা পড়েছিল। তাই নতুন করে গানের প্রতি মনোযোগ দিয়েছেন এ অভিনেত্রী। তবে অভিনয়ে আসার আগে কী কাজ করতেন তিনি?
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিণীতি বলেছেন, অভিনয়ে আসার আগে অতিনি দীপিকা-অনুষ্কাদের জন্য কফি অর্ডার করতেন! মূলত যশরাজ ফিল্মসের মার্কেটিং এবং পিআর বিভাগে একজন ইন্টার্ন হিসাবে তিনি শুরু করেছিলেন। পরিণীতি বলেন, “আমি রানির হয়ে ‘দিল বোলে হাড়িপ্পা’, দীপিকা পাড়ুকোন এবং নীল নিতিন মুকেশের ‘লফাঙ্গে পারিন্দে’র প্রচার করেছি। অনুষ্কা ও শাহিদ কাপুরের ‘বদমাশ কোম্পানি’র কাজও করেছিলাম। যশরাজের স্টুডিওতে ইন্টার্ন হিসাবে আমার শেষ সিনেমা ছিল ব্যান্ড বাজা বরাত। ওদের জন্য কফিও অর্ডার করতাম।’
শুধু তাই নয়, ইন্টার্ন থাকার সময় যে সাংবাদিকদের তিনি সেলেব্রিটি সাক্ষাৎকারে ব্যবস্থা করে দিতেন, তারাই এখন তার সাক্ষাৎকার নেন। দেড় বছর চাকরি করার পর সেটা ছেড়ে দেন পরিণীতি। এরপর একই প্রতিষ্ঠান থেকেই তার কাছে প্রস্তাব আসে সিনেমায় অভিনয় করার। ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ সিনেমার জন্য প্রস্তাব করে তারা। এরপর প্রায় ১১ বছর যশরাজের নায়িকা হিসাবে কাজ করেন পরিণীতি। এদিকে কিছুদিন আগে পরিণীতি অভিনীত ইমতিয়াজ আলির পরিচালনায় ‘অমর সিং চামকিলা’ নামে একটি সিনেমা মুক্তি পায়। এতে অভিনয়ের জন্য ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন পরিণীতি চোপড়া। এ সিনেমার জন্য নিজের প্রায় ১৬ কেজি ওজন কমান তিনি।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)