ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ একজনের মৃত্যুর রেশ কাটিয়ে উঠার আগেই আরেক জনের মৃত্যুর খবর উঠে আসছে শোবিজ ইন্ডাস্ট্রিতে। এবার ভারতের বিহারের ভাগলপুরে ফ্ল্যাট থেকে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের লাশ উদ্ধার করা হলো।
শনিবার (২৭ এপ্রিল) মরদেহ উদ্ধার করা হয়েছে এ অভিনেত্রীর।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পুলিশ জানিয়েছে, বাসার সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন অমৃতা। তবে ফ্ল্যাট থেকে কোনো চিরকুট পাওয়া যায়নি। তবে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যজনক পোস্ট লিখেছেন তিনি। আর এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অমৃতা স্বামীর সঙ্গে মুম্বাই থাকতেন। সম্প্রতি বিহারের ভাগলপুর এক আত্মীয়ের বিয়েতে এসেছিলেন। এরপর ভাগলপুরে আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। শনিবার অনেক রাত পর্যন্ত জেগে ছিলেন এবং হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট দেন। আর এর কয়েক ঘণ্টা পরই ফ্যাটে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায় অমৃতাকে।
অমৃতা তার পোস্টে লিখেছেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছে। আমি নিজের জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর কাজ সহজ করে দিয়ে গেলাম।’
এদিকে অমৃতার আত্মীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। কিছু মানসিক সমস্যাও দেখা দিচ্ছিল। এর জন্য চিকিৎসাও করা হচ্ছিল ভোজপুরি এ তারকার।
লাশ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, অবসাদ থেকেই এমন চরম পথ বেছে নিয়েছেন। তবে তার পরিবার থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)