• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে পুলিশের অভিযানে ১০০ কেজি গাজা উদ্ধার, ড্রাম ট্রাকসহ আটক ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশের অভিযানে একশত কেজি গাজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী ধরা পড়েছে। এসময় মাদক বহনকারি একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। আটক গাজার মূল্য ধরা হয়েছে কমপক্ষে ১৫ লাখ টাকা। গতকাল শুক্রবার রাতে ওই অভিযান চালান তারা।

এব্যাপারে আজ শনিবার বিকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে গন মাধ্যমকর্মীদের সামনে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

জানা গেছে, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের পরিকল্পনা মত এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুনের তদারকিতে চিরিরবন্দর থানার ইনচার্জ আবুল হাসনাত খানের নের্তৃত্বে নৈশ্যকালিন টহলের সময় চিরিরবন্দরের ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের ঘুঘুরাতলী সড়কের নুরজাহান সুপার মার্কেটের সামনে মেসার্স আজমল আয়রন ষ্টোরের সামনে গভীর রাতে রেজিষ্ট্রেশন বিহীন একটি ১০ চাকার ড্রাম ট্রাকে তল্লাসি করা হয়। এসময় চালকের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ৪ টি বস্তায় ৩৪ টি গাজার প্যাকেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাজার পরিমান ১০০ শত কেজি। পাইকারি বাজার দর অনুযায়ী নুন্যতম মূল্য প্রায় ১৫ লাখ টাকা। অন্যদিকে জব্দ ট্রাকের মূল্য ধরা হয়েছে ৬০ লাখ টাকা।

পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, অভিযানে আটক তিন জনের মধ্যে দিনাজপুর জেলা সদরের নিশ্চিতপুর গ্রামের সাইফুদ্দিনের ছেলে রেজাউল করিমের (৪৫) কাছে এর আগে দুইটি অভিযানে ১১০ কেজি গাজা  উদ্ধার করা হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকার পল্লবি থানাসহ ততোধিক মাদকের মামলা রয়েছে।

এছাড়াও জেলা সদরের শেখহাটি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোস্তাকিমের (৩১) বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। আটক তৃতীয় ব্যক্তি রংপুরের বদরগঞ্জের ফেসকিপাড়ার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান  (৩০) মাদক বহনকারি ড্রাম ট্রাকের ড্রাইভার। 

অন্য জেলা থেকে মাদক এনে দিনাজপুরে বাজারজাত করতে চাইছিল তারা। তাদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মামলা রেকর্ড করা হয়েছে।  আটক তিনজনকে আজ শনিবার বিকালে আদালতে তুলে দেওয়া হয়েছে। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo