• অপরাধ ও দুর্নীতি

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত পৌনে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ককাশিনগর মধ্যপাড়া গ্রামের মৃত হামদু মিয়ার ছেলে মো: সবুজ(৩০), একই এলাকার মো: মিকাইল মিয়ার মিয়ার ছেলে শাহীন(৩৫) এবং সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের চান মিয়ার ছেলে মো: ছাত্তার(৪৮)।বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন (আইজিপি ব্যাজ বার)।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) শুভ পাল সঙ্গীয় ফোর্স নিয়ে কোড্ডা পূর্বপাড়ায় সুলতানপুর-আখাউড়া সড়কে অভিযান পরিচালনা করে। এসময় একটি মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীকে তল্লাশি চালালে তাদের কাছে থাকা মোট ৪টি ব্যাগের ভিতর ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo