• অপরাধ ও দুর্নীতি

২ এপিবিএন এর অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন) বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের  নির্দেশে রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন কানাপাড়া এলাকায় অবস্থানকালে ইং ১৭ এপ্রিল ২০২৪ তারিখ বিকাল ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন পৌরসভার ০৯নং ওয়ার্ডস্থ বান্দরবান বাস স্টেশন সংলগ্ন গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

এসময় মোঃ হোসেন, পিতা-মৃত মোঃ কবির আহমদ, মাতা-মৃত নূর ফাতেমা ও সেতারা বেগম (২৮), স্বামী-মোঃ হোসেন, পিতা-মৃত মোঃ হাসান, মাতা-মৃত জহুরা বেগম উভয় সাং-খিল্লা পাড়া, দোহাজারী পৌরসভার ০৭নং ওয়ার্ড, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম (জসিম উদ্দিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে) দের হেফাজত হতে সর্বমোট ৮০ (আশি) পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ (এক) গ্রাম ইয়াবার ভাঙ্গা অংশ এবং ০২ (দুই) টি বাটন মোবাইল উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে।

এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করে। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo