• অর্থনীতি

ভারতে লোকসভা নির্বাচনের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ ভারতে লোকসভা আসনের নির্বাচনের কারণে টানা তিনদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সীমান্ত এলাকা দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রমসহ ইমিগ্রেসনে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বন্দরের ইমিগ্রেসনসহ আমদানি-রফতানির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। জানা যায় , আগামী ১৯ এপ্রিল অনুষ্টিত হতে যাওয়া ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি, আলীপুরদুয়ার ও কোচিবহার লোকসভা আসনের নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করে  বলেন, ভারতের লোকসভা নির্বাচনের কারণে  বুধবার থেকে আগামী শুক্রবার (১৭ থেকে ১৯ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল ধরণের আমদানি-রফতানি ও ইমিগ্রেসনের মাধ্যমে যাত্রীপারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতের জলপায়গুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভিন। গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে এ বিষয়ে একটি নথি আমাদের হাতে এসেছে। আশা করছি আগামী ২০ এপ্রিল থেকে এই ইমিগ্রেসনের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে আমরা একটি নতি পেয়েছি। এটি বাংলাদেশের কোন নির্দেশন না। যেহেতু ভারতের সরকারের পক্ষ থেকে এই নির্দেশা প্রদান করেছে, তাই তারা এই সময়ে আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার কোন ট্রাক আসা যাওয়া করতে দিবে না।

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo