• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে প্রতিবন্ধী নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৬ 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বড়াইবাড়ী কিত্তনিয়াপাড়া গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে আতাউর ইসলাম (৩৫), ডুংকীটারী গ্রামের সুলতান আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪৯), গোড়গ্রাম কীর্তনীয়াপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মোঃ আলী হোসেন (৪৫), ডাঙ্গাপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে মোঃ জামিয়ার রহমান (৪২), হাজীপাড়া গ্রামের কান্দুরা মামুদের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৫) ও ডুংকীটারী গ্রামের মৃত হাফিজের ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪২)।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, হাজীগঞ্জ বাজারে ভাসমান অবস্থায় বুদ্ধি প্রতিবন্ধী হালিমা নামের এক নারীকে সুকৌশলে ধর্ষকরা ডেকে নিয়ে যায় অটো মেকার সিরাজুল ইসলামের দোকানের পিছনে। সেখানে ওই নারীর মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে তারা। পরে ওই নারীকে নির্যাতন করে বাজার থেকে তাড়িয়ে দেয়া হয়।

বিষয়টি গোড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহবুব জজ রাতে জানতে পেরে ছয় জনকে আটক করে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ এসে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং ওই নারীকে উদ্ধার করা হয়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, হাজীগঞ্জ বাজারে ভাসমান অবস্থায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo