ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধি: এদেশের মানুষ জানে, নেতাকর্মীরাও জানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মাজা অনেক আগেই ভেঙে গেছে। বিএনপি নামক দলটিরই মাজা ভাঙ্গা। মাজা ভাঙ্গা বলেই তারা ঘরে উঠে গেছে, তারা আবার কিভাবে মাজা সোজা করে দাড়াবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ সোমবার সকাল ১০ টায় শহরের পিটিই রোডে নিজ বাসভবনে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন ।
এসময় হানিফ বলেন, বিএনপি নেতা কর্ণেল ওলি আহম্মেদ নিজেই এক জনসভায় বলেছিলেন খালেদা জিয়া ও তারেক জিয়া মা-বেটা মিলেই দেশটারে খাইলো গিলা এবং বলেছিলেন এই দুজনই দেশ ধ্বংসের মূল কারন। যেখানে তাদের দলের একসময়ের নেতা ও ঘনিষ্ঠজনেরাই এসব কথা বলেছিলেন সেখানে মির্জা ফকরুল ইসলামরা নতুন করে পুত-পবিত্র সাধু সেজে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা করে কোন লাভ নেই।
এসময় হানিফ আরও বলেন, কোথাও যুদ্ধ হোক এটা আমরা সমর্থন করি না। আমরা চাই গোটা পৃথিবীই শান্তিপূর্ন থাকুক। ফিলিস্থিনির উপর ইজরাইলের হামলারও আমরা প্রতিবাদ করেছি, ইউক্রেন রাশিয়ান যুদ্ধেরও আমরা বিপক্ষে ছিলাম। আমরা চাই আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান হোক।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...
নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...
নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...
নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

মন্তব্য (০)