• বিনোদন

প্রথমবারের মত বাংলাদেশে সেলেব্রিটিদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট!

  • বিনোদন

ছবিঃ সিএনআই

 

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশে এই প্রথমবারের মতো সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে সেলিব্রেটি ফুটসল  ম্যানিয়া 2024।গতকাল রাতে মিরপুর স্কাই লাউঞ্জে এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ সম্মেলন এবং লোগো উন্মোচিত হয়। সেখানে উপস্থিত ছিল দেশের অনেক জনপ্রিয় তারকা।  যেখানে শোবিজের অনেকই উপস্থিত ছিল সাঞ্জুজন রাহা তানহা খান, রাফসান শাবাব, মুসাফির সাঈদ, শিবলী নোমান ও আরো অনেকেই। বাংলাদেশে এটাই প্রথমবারের মতো সেলিব্রেটি ফুটসল ম্যানিয়া আয়োজিত হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর তারকারা ফুটবল খেলবে ছয়টি দলের ভাগ হয়ে এখানে চারটি দল ছেলে তারকাদের এবং দুটি দল মেয়ে তারকাদের।

এই টুর্নামেন্টে আয়োজন করছে উইংস কমিউনিকেশনস। আয়োজক কমিটি থেকে উপস্থিত ছিলেন সৈয়দ  জিহাদ হোসাইন , অর্নীল হাসান রাব্বি, সিফাত তন্ময়, মুরাদুর রহমান জিহান, এহসানুল করিম,আকিফ রায়হান  প্রমুখ। ২৯ এবং ৩০ তারিখে এই খেলা অনুষ্ঠিত হবে এবং এখানে অংশগ্রহণ করবে বাংলাদেশের সকল শ্রেণীর তারকা বৃন্দ। এই প্রসঙ্গে উইংস কমিউনিকেশনস এর স্বত্বাধিকারী সৈয়দ  জিহাদ হোসাইন বলেন সিসিএল এ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পূর্বের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল ভুল ভ্রান্তি সুধরে আমরা এইবারের এই আয়োজন করতে যাচ্ছি যেখানে বাংলাদেশের সকল শ্রেণীর তারকারা থাকবে এবং আমরা এবার যেটা করেছি আমাদের অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডস, এফডিসি এবং আমাদের সিনিয়র শিল্পীদের সহযোগিতা আমরা নিয়েছি এবং তারা আমাদের ব্যাপক ভাবে সাপোর্ট করছেন তো আশা করছি এইবারের আয়োজন অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে সুশৃংখল হবে এবং অনেক বেশি গোছানো হবে এইবার যারা খেলবে তাদের প্রত্যেকেই পরিচিত মুখ। খেলাটি সরাসরি দেখা যাবে এর মিডিয়া পার্টনার টি স্পোর্টস এর পর্দায়

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo