• অপরাধ ও দুর্নীতি

মোবাইল কোর্টের মাধ্যমে একজন কে কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায়(৮ এপ্রিল) ভোর ০৪.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

এসময় মো: বেলাল হোসাইন (৪০), নামের এক লোককে ইয়াবা বহনরত অবস্থায় পুলিশ কর্তৃক হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের নতুন পাড়া মৈশামুড়া, এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় সংশ্লিষ্ট ধারায় ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন, মিল্টন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo