• অর্থনীতি

দেশের শেয়ার বাজারে লাগাতার পতনের পর ঘুরে দাঁড়ানোর লক্ষণ

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: অব্যাহত দর পতনের পর গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসে অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। তালিকাভুক্ত ৭৪ শতাংশ কোম্পানির শেয়ারদর কমবেশি বেড়েছে। এর মধ্যে অর্ধশত কোম্পানির শেয়ারদর বেড়েছে ৫ থেকে ১৭ শতাংশ। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, লাগাতার দর পতনের পর এটা ঘুরে দাঁড়ানোর লক্ষণ।

এর কারণ ব্যাখ্যায় বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, দুই মাসেরও কম সময়ের দর পতনে অনেকে ২০ থেকে ৫০ শতাংশ পুঁজি হারিয়েছেন। তবে এমন দর পতনেও কোনো শেয়ারই ক্রেতাশূন্য হয়নি। অর্থাৎ, প্রতিদিনই কিছু বিনিয়োগকারীর মধ্যে এ আশা আছে– বাজার ঘুরে দাঁড়াবে। এটাই আশার ব্যাপার।

পর্যালোচনায় দেখা গেছে, গত দুই কার্যদিবসে যেসব শেয়ারের দর তুলনামূলক বেশি বেড়েছে, সেগুলোর অধিকাংশই দুর্বল মৌল ভিত্তির। আবার শেয়ারদর বৃদ্ধির সঙ্গে সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেনে উন্নতি নেই। গত ১২ ফেব্রুয়ারি এ দফার দর পতনের আগের দিনও ১ হাজার ৮৫২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। বৃহস্পতিবার ওই লেনদেনই ৪৩৬ কোটি টাকায় নেমে এসেছিল। 

এর ব্যাখ্যায় বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তা জানান, টানা দর পতনের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট থাকাই স্বাভাবিক। দর বৃদ্ধির এ ধারা টিকবে কিনা, তা পর্যবেক্ষণ করছেন অনেকে। সামান্য মুনাফা পেলেই নিয়েছেন কেউ কেউ। বিনিয়োগকারীদের মধ্যে যখন এ ভাবনা ক্রমশ বাড়বে, এখন বিনিয়োগ করে লোকসান হবে না, বরং কমবেশি মুনাফা হবে, তখনই টাকার অঙ্কে বিনিয়োগ বাড়বে। 

লোকসানে থাকা শেয়ারগুলোর দর না বাড়লে অনেকের পক্ষে নতুন করে শেয়ার কেনাবেচা করা সম্ভব হবে না বলে মনে করছেন শীর্ষ এক মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, এর মধ্যেও কেউ কেউ নতুন করে শেয়ার কিনে লোকসান পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে লেনদেন বাড়বে। আর যারা স্মার্ট বিনিয়োগকারী, তারা এ সুযোগে নতুন করে কিছু বেশি মুনাফা করে নেবেন।

গত মঙ্গলবারের সমাপনী মূল্যের সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের তুলনায় দেখা গেছে, ৪৯ শেয়ারের দর ৫ শতাংশের ওপর বেড়েছে। তবে মঙ্গলবারের সর্বনিম্ন দরের সঙ্গে বৃহস্পতিবারের সর্বোচ্চ দরের তুলনায় দেখা গেছে, এ সংখ্যা ২০৫টি। এ হিসাবে উত্তরা ফাইন্যান্স এবং এক্‌মি প্রেসটিসাইডস ছাড়া লেনদেন হওয়া সব শেয়ারের দর বেড়েছে। 

সমাপনী মূল্যের হিসাবে এ সময়ে সর্বাধিক প্রায় ২০ শতাংশ দর বেড়েছে মেট্রো স্পিনিংয়ের। গত ৮ ফেব্রুয়ারি ২৪ টাকা ৯০ পয়সায় ওঠার পর ক্রমাগত ২ এপ্রিল পর্যন্ত টানা দর হারিয়ে ১৭ টাকায় নেমেছিল। গত দু’দিনে দর বেড়ে ফের ২১ টাকা ২০ পয়সায় উঠেছে। এভাবে ১০ থেকে ১৪ শতাংশ পর্যন্ত দর বেড়েছে মালেক স্পিনিং, সিএনএটেপ, ড্রাগন সোয়েটার, কাট্টলী টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, জুট স্পিনার্স, ভিএফএস থ্রেড, ইয়াকিন পলিমার, কুইন সাউথ টেক্সটাইল, কেডিএস লিমিটেড এবং বিকন ফার্মা।

মন্তব্য (০)





image

প্রস্তাবিত বাজেট প্রশংসনীয়, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহ...

নিউজ ডেস্ক : জাতীয় সংসদে বর্তমান সরকারের অর্থমন্ত্রী ও পরিক...

image

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্...

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করে...

image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী ক্যাপাসিটি চার্...

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের সময়কার চুক্তির ফলে বিদ্যুৎকে...

image

বাজেটে কালো টাকা সাদা করার প্রভিশন রাখা হয়নি: এনবিআর চেয়া...

নিউজ ডেস্ক : এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে কা...

image

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর...

নিউজ ডেস্ক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে ...

  • company_logo