ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ বাংলা নব বর্ষ পহেলা বৈশাখ এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিনের ছুটি ঘোষনার কারনে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে হিলি স্থল বন্দরে। সচল হবে ১৫ এপ্রিল থেকে। তবে ছুটির মধ্যেও সচল থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পাসপোর্টধারীদের যাতায়াত।
হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ওই দুই উৎসবের কারনে আগামী ৯ এপ্রিল মঙ্গলবার থেকে ১৪ এপ্রিল রবিবার হিলি স্হল বন্দরে ৬ দিন পর্যন্ত আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ রাখা হবে। ছুটি কাটিয়ে ১৫ এপ্রিল সোমবার থেকে আবারো স্বাভাবিক হবে আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দরে ছুটির বিষয়টি ভারতীয় হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলা হিলি কাস্টমস, হিলির বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিমিটেড, হিলি সিঅ্যান্ডএফ এজেন্টসহ আমদানি-রপ্তানি সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে অবহিত করেছেন তারা।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শেখ আশরাফুল ইসলাম জানান, ছুটিতে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়াত বরাবরের মতই স্বাভাবিক রাখা হবে।
নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১...
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটা...
নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-স...
নিউজ ডেস্কঃ বিশ্ববাজারে তেলের দাম কমে আসা এব...

মন্তব্য (০)