• লিড নিউজ
  • বিনোদন

অশ্লীল পোস্ট নজরে পড়লে দয়া করে এড়িয়ে যানঃ স্বস্তিকা

  • Lead News
  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ ভারতের জনপ্রিয় অভিনেতা শন্তু মুখোপাধ্যায়ের কন্যা স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি টেলিভিশনে ধারাবাহিক দেবদাসীতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন।  ঠোঁটকাটা স্বভাবের হওয়ার তার বেশ দুর্নাম রয়েছে। তবে তিনি বরাবর নির্ভীক। এ সপ্তাহের শুরুতে অভিনেত্রীর ফেসবুক হ্যাকড হয়েছে। যে কারণে দুশ্চিন্তায় তিনি। 

এর আগে অনেক তারকার ব্যক্তিগত পেজ হ্যাক হয়েছে। যে কারণে লাখ লাখ ফলোয়ার হারাতে হয়েছে। 

বুধবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী স্বস্তিকা লেখেন- ‘আমার ফেসবুক পেজ হ্যাক্‌ড হয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা করছে। যদি কোনো অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তাহলে দয়া করে এড়িয়ে যান এবং জানবেন সেটি আমি করিনি।’

সম্প্রতি স্বস্তিকার নতুন হিন্দি ছবি ‘লাভ সেক্স অউর ধোঁকা ২’-এর টিজার এক ঝলক দেখা গেছে। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটির প্রথম পর্ব এসেছিল প্রায় ১৪ বছর আগে। এবার দ্বিতীয় পর্বে রয়েছেন স্বস্তিকা। ১৯ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। 

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo