• সমগ্র বাংলা

জামালপুরে পথচারীর মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর শহরে পথচারীদের মাঝে জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাইদ অমিতের ব্যক্তিগত উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (০১ এপ্রিল) ইফতারের আগে জেলা মডেল মসজিদের সামনে এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়৷ 

এসময় জেলা ছাত্রলীগে পক্ষ থেকে ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাইদ অমিত ব্যক্তি উদ্যোগে শতাধিক রিকশা চালক ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করেন। 

জামালপুর জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাইদ অমিত বলেন, আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করি। তার উদাহরণ হিসেবে আজ ইফতার বিতরণ করা হয়েছে। আগামী তিন দিন আমরা ইফতার বিতরণ করবো। এছাড়া ঈদে ছিন্নমূল মানুষের মাঝে পোশাক উপহার দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ছাত্রলীগের জেলা ও শহর কমিটির অন্যান্য নেতাকর্মীরা। 

মন্তব্য (১)





image
image

পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিকদের স্মরণ সভা অনুষ্ঠিত

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের...

image

পাবনায় সাবেক উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম গ্রেপ্তার

২

‎পাবনা প্রতিনিধি : ‎পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সা...

image

পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ

৩

পঞ্চগড় প্রতিনিধি : ​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দি...

image

সাক্ষাৎকার চাইতে গেলে দুই সাংবাদিকের উপর ক্ষেপলেন সাঁথিয়া...

৪

পাবনা প্রতিনিধিঃ সংবাদ সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিতে গিয়ে ...

image

রামেক ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল...

৫

নিউজ ডেস্ক :  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের ন...

  • company_logo