• রাজনীতি

নারায়ণগঞ্জে বিএনপির ৪৫০ নেতাকর্মীর আগাম জামিন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জসহ জেলার সাড়ে ৪৫০ বিএনপির নেতাকর্মীর বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। রোববার (৩১ মার্চ) দুপুরে উচ্চ আদালত থেকে প্রায় ২৫ টি পৃথক মামলায় বিচারপতি মো.ইকবাল কবির ও বিচারপতি মো.আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে জামিন লাভ করেছেন তারা।

এর আগে ২৮ অক্টোবর থেকে জেলার বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় অভিযুক্ত ছিলেন জামিনপ্রাপ্তরা। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল। বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবর রহমান খান জানান, আজ প্রায় ২৫ টি মামলায় নারায়ণগঞ্জ বিএনপির ৪৫০ নেতাকর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।

মন্তব্য (০)





image

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্...

১

নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগ...

image

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত...

২

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

৩

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

৪

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

  • company_logo