• অপরাধ ও দুর্নীতি

শিক্ষক নিয়োগ পরীক্ষায় কানে গোপন ডিভাইস, ভাই-বোন আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় কানের গোপন ডিভাইসসহ ভাই-বোনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (২৯ মার্চ) সকালে শহরের মেড্ডায় পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদেরকে আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ।

আটককৃতা হলেন-বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচানপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে রিনা আক্তার ও তার বড় ভাই আব্দুল জলিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ জানান, সকাল ১০টা থেকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরিদর্শনকালে এক মেয়ে পরীক্ষার্থীকে সন্দেহ হয়। পরে তার কানের ভেতরে থাকা ডিভাইস ও এর সাথে থাকা সিম সেট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায় ডিভাইসটি তার বড় ভাই দিয়েছে পরীক্ষা দিতে। এ তথ্যের ভিত্তিতে তার ভাইকে খবর দিয়ে আনা হয়। ২ জনকে পাশাপাশি জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়া যায়। তিনি আরো বলেন, ঘটনায় যেহেতু একটি ডিভাইস জব্দ করা হয়েছে, এর সাথে কে কে জড়িত তা তদন্ত করে জানতে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ বাদী হয়ে মামলা করবেন। আটক ২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo