• অপরাধ ও দুর্নীতি

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি: ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাতের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ব্র্যাক ব্যাংক থেকে গত ১৬ জানুয়ারি রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে করিম স্পোর্টসের মালিক করিমুল হকের অ্যাকাউন্ট থেকে একে একে চার ধাপে হাতিয়ে নেওয়া হয় সাত লাখ টাকা। এঘটনায় অ্যাকাউন্ট হোল্ডার করিমুল হক ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। কিছুদিনের মধ্যেই অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর অপর সদস্যদেরও শনাক্ত করা হয়।

গত ৩ ফেব্রুয়ারি হ্যাকার চক্রের এক সদস্য ইকবালকে (৩৩) গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের চাঁনগাঁও থানার চাঁনগাঁও ইউনিয়নের নাজিরপাড়া এলাকার খাজা রোডের মো. ইসমাইলের ছেলে। গ্রেপ্তারের পর থেকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খোলেননি ইকবাল। এরই মধ্যে রকিবুল হাসান রাকিব (৩৪) ও আরিফ উল্লাহ (৪০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে আরিফ কক্সবাজার জেলার মহেষখালী থানার মাতার বাড়ী ইউনিয়নের উত্তর শিকদারপাড়া এলাকার জাকারিয়ার ছেলে ও রাকিব একই থানার কালারমার ছড়া ইউনিয়নের মাইজপাড়া ইউনুছখালী এলাকার মোজাম্মেল হকের ছেলে।

গত বুধবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশেকুর রহমানের আদালতে আটক ইকবালকে হাজির করা হলে ঘটনায় জড়িত থাকার কথা জনিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে চাঞ্চল্যকর নানা তথ্যও প্রদান করেন। তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মামলার তদন্তের স্বার্থে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা রিমান্ড শুনানি বৃহস্পতিবার হওয়ার কথা। ওই চক্রের সদস্যদের হোয়াটসঅ্যাপে ‘বেস্ট বয়’ নামে একটি গ্রুপ রয়েছে। ইসলামী ব্যাংক ছাড়া সিটি ব্যাংকসহ অনেক ব্যাংকের শত শত ইমেইল রয়েছে ইকবালের কাছে।

তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন সিআইডি ফরেনসিকে পাঠানো হয়েছে। ইকবালের তথ্য অনুযায়ী ওমর ফারুক নামে আরও একজনকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই সাইফুল আলম জানান, এ চক্রের চারজনের নাম পেয়েছেন যারা দীর্ঘদিন ধরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে প্রতারণা করে আসছে। এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একজনকে আটকের চেষ্টা অব্যাহত। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা জানান, ফেনীতে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় এটিই প্রথম মামলা।

অভিযোগ পাওয়ার পর পুলিশ অনুসন্ধানে নেমে পুরো চক্রকে ধরতে পেরেছে। ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, নামের সঙ্গে জন্মতারিখ মিলিয়ে অ্যাকাউন্ট করা ঠিক নয়। এ কারণে হ্যাকাররা সুযোগ নেয়। এছাড়া ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের মাধ্যমে হ্যাক করা সহজ ছিল। এ চক্রটি বিভিন্ন জায়গায় বেশ কিছু হ্যাক করার তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo