• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে ১২টি মামলার আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অভিযান চালিয়ে ১২টি মামলার আসামী তরিকুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তরিকুল  ইসলাম নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের মৃত আবু তালেব শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার (২৭ মার্চ) বুধবার ভোর রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক এস আই ফিরোজ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা উত্তরা এলাকা হতে তরিকুল ইসলাম কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম এনআই অ্যাক্টের ৪ মামলায় ২৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২২ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত এবং এনআই অ্যাক্টের ৭টি ও যৌতুক নিরোধ আইনে ১টিসহ মোট ১২টি মামলার গ্রেফতারি পরোওনাভুক্ত আসামী।

নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইউনিটের ইনচার্জ মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন,১২টি মামলার আসামী তরিকুল ইসলাম কে জেল হাজতে পাঠানো হয়েছে । 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo