• বিনোদন

‘তুফান’ সিনেমার ফার্স্টলুকে গ্যাংস্টার লুকে শাকিব খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ প্রকাশিত হলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায় পোস্টারটি। ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে আগের দিন এলো সিনেমাটির ফার্স্ট লুক।

পোস্টারটিতে দেখা যায়, বোতাম খোলা শার্টের মাঝে গলায় ঝুলছে লকেট। নায়কের চোখে কালো সানগ্লাস, আঙুলে রয়েছে আংটি। ঘাড় অবধি লম্বা চুলে আনমনে সিগারেট টানছেন তিনি। পায়ের কাছে রাইফেল সেইসঙ্গে সোফায় রাজকীয় ভঙ্গিতে বসে আছেন। একেবারে গ্যাংস্টার লুকে ধরা দেন শাকিব খান।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এছাড়া সিনেমার খলনায়কের চরিত্রে যীশু সেনগুপ্তকে পর্দায় দেখতে পাবে দর্শকরা। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘তুফান’।

উল্লেখ্য, গত বছর কুরবানির ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo