• অপরাধ ও দুর্নীতি

ফেনীর গিয়াস ডাকাত র‌্যাবের হাতে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে চুরি, ডাকাতি, হত্যা চেষ্টাসহ ৮ মামলার আসামী গিয়াস উদ্দিন (৩৫) ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন দাগনভূঞাঁ উপজেলার জায়লস্কর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার গিয়াসকে গ্রেফতার করতে মঙ্গলবার রাত ১০ টার দিকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় তাকে মধ্যম সড়াইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত গিয়াসের বিরুদ্ধে  ফেনী সদর, সোনাগাজী এবং দাগনভূঞা থানায় চুরি, ডাকাতি, বিস্ফোরক, হত্যা চেষ্টা এবং সরকারী সম্পত্তির ক্ষতিসাধনসহ ৮ টি মামলা রয়েছে। পরে তাকে দাগনভূঞাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। 

দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, র‌্যাবের হাতে গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য গিয়াস উদ্দিনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo