ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর অপারেশনাল দল গত সোমবার (২৫ মার্চ) রাতে র্যাব-১, সিপিএসসি, গাজিপুর এর সহায়তায় অপহরনকারী
নান্নু হোসেন (১৯) ও ভিকটিম ছাদিয়া জান্নাতকে (১৫) গাজীপুরের টঙ্গীপূর্ব বাইগারটেক এলাকায় আত্মগোপনে থাকাকালে অপহরণকারী নান্নুকে আটক এবং ভিকটিম ছাদিয়া কে উদ্ধার করেছে।
অপহরণকারী নান্নু হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার জন্তইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং ভিকটিম মোছাঃ ছাদিয়া জান্নাত একই গ্রামের ছদকাতুল বারীর মেয়ে। মঙ্গলবার দুপুরে র্যাবের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, মোছাঃ ছাদিয়া জান্নাত মহাদেবপুর কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। গত রবিবার দুপুরে ভিকটিম ছাদিয়া মহাদেবপুর কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর পৌছিলে অপহরণকারী মোঃ নান্নুসহ আরও কয়েকজন তার মুখ চেপে ধরে সিএনজিতে উঠিয়ে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোঁজাখুঁজির পর ছাদিয়া কে খুঁজে না পেয়ে এক পর্যায়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ি একটি মামলা করে।
মহাদেবপুর থানায় মামলা রুজুর পর অপহরণকারী নান্নু ভিকটিম ছাদিয়া কে নিয়ে আত্মগোপনে চলে গেলে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী নান্নু কে গ্রেফতার এবং ভিকটিম ছাদিয়াকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
পরবর্তীতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এবং র্যাব-১, সিপিএসসি, গাজিপুর এর সহায়তায় অপহরনকারী নান্নু ও ভিকটিম ছাদিয়া কে গাজীপুরের টঙ্গীপূর্ব বাইগারটেক এলাকায় আত্মগোপনে থাকাকালে অপহরণকারী নান্নু কে আটক এবং ভিকটিম ছাদিয়াকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহাদেবপুর থানার ওসি রুহুল আমীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান অপহরণকারী নান্নুকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)