ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা ৬৬১ পিস ভারতীয় কাপড় চোরাকারবারির সময় পূর্ব ভোটহাট গ্রামের আব্দুল হাকিম ও মফিজুল হককে গ্রেফতার করে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় দি স্পেশাল পাওয়া অ্যাক্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)