ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ কেজি গাঁজা ও ৪৮ বোতল ইস্কাফসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বক্সী গ্রামের মাদক কারবারি মোঃ আনোয়ার হোসেন (৫৩) এর বসতবাড়িতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ তাকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ধরলা ব্রীজের পশ্চিম পার্শ্ব থেকে গজেরকুড়ি গ্রামের মাদক কারবারি মোঃ হাসানুর রহমান (২২)কে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)