• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

উলিপুরে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ৬

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উলিপুর পৌরসভার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পৌরসভার নারিকেলবাড়ি তেলিপাড়া গ্রামের দহিজল হকের পুত্র তারা মিয়া(৪০), আবুল কাশেমের পুত্র আমিনুল ইসলাম(৩৬), হামেদ আলীর পুত্র এনামুল হক এনা(৩২), আহম্মেদ আলীর পুত্র সিদ্দিক মিয়া(৩২), জরিপ উদ্দিনের পুত্র রুহুল আমীন(৩০) ও হায়াৎখা এলাকার রহিম উদ্দিনের পুত্র হানিফ মিয়া(৫৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার পাঠানপাড়া এলাকার মাছের ঘের পাহাড়া দেওয়ার পরিত্যক্ত টিনের ঘরে জুয়া খেলা অবস্থায় ওই ৬ জুয়ারুকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরজ্ঞামাদি উদ্ধার করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo