• অপরাধ ও দুর্নীতি

ফেনীতে হাত কাটা কবিরসহ ৪ ডাকাত গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে দুর্ধর্ষ হাত কাটা কবিরসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার জেলার দাগনভূঞা থানা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার থানা পুলিশের ৩টি পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় পাশের উপজেলা সোনাগাজী ও পাশের জেলা নোয়াখালী এবং রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কবির আহাম্মদ প্রকাশ হাত কাটা কবির (৫০), শহিদ রানা (৩২), মামুনুর রশিদ প্রকাশ মামুন (২৮) ও হায়দার হোসেন সুজন (৩৬)। দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মামলায় গ্রেপ্তারের পর শহিদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাপর আসামিদেরকে গ্রেপ্তারসহ ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রত্যেককে সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান পূর্বক সোপর্দ করা হবে। ওসি আরও বলেন, এদের মধ্যে গ্রেপ্তারকৃত কবির আহম্মদ প্রকাশ দুই হাত কাটা কবিরের বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অপরাপর আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo