ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ টলিউড অভিনেত্রী সায়ন্তিকার নাম জড়িয়েছিল জায়েদ খানের সঙ্গে। গুঞ্জন উঠেছিল তাদের নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। এবার বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন সায়ন্তিকা।
আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’ তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?
গত বছর সায়ন্তিকা বাংলাদেশে এসেছিলেন একটি সিনেমা করতে। ‘ছায়াবাজ’নামের সে সিনেমায় তার বিপরীতে ছিলেন জায়েদ খান। ওই তাদের জড়িয়ে কথা উঠেছিল। এছাড়া নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দে জড়িয়েছিলেন সায়ন্তিকা। শেষ পর্যন্ত ছবিটি না করেই চলে যান তিনি।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)