• অপরাধ ও দুর্নীতি

মুরগির পঁচা মাংস প্রক্রিয়াজাতকরণ, বগুড়ায় রুচিতা হোটেল সিলগালা ও জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে মরা মুরগির পঁচা মাংস সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রক্রিয়াজাতকরণের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সাথে ওই হোটেল সিলগালা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শহরের নবাববাড়ী সড়কের এই হোটেলে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী৷ এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো: রাসেল।

এছাড়াও অভিযানে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী খান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতেখারুল ইসলাম রিজভী জানান, দুপুরে রুচিতা হোটেল থেকে মিলন চন্দ্র মোহন্ত নামে এক কর্মচারী ৩০ কেজি ব্রয়লার মুরগীর মাংস নিয়ে ফতেহ আলী বাজারে প্রক্রিয়াজাত করতে যায়।

এসময় বাজারের লোকজন মুরগীগুলো মরা ও পঁচা বলে অভিযোগ করে প্রশাসনকে খবর দেয়। পরে খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় মুরগীগুলো মরা ও পঁচা যা খাওয়ার অযোগ্য। তিনি আরও জানান, এসব অপরাধে হোটেল রুচিতা হোটেলকে দুই লাখ টাকা জরিমানা এবং সিলগালা করা হয়৷ জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo