ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ এবার কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ। রোববার (১০ মার্চ) একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম হয়। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।
প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবকে বিয়ে করেন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়।
এদিকে কন্যাসন্তানের মা হওয়া প্রসঙ্গে মৌসুমী নাগ বলেন, শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করেছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। অনেক ভালো লাগছে। সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া চাই।
এ অভিনেত্রী জানান, তার কন্যার নাম নীতিরি রাখবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হবে ডাক নাম। তবে পরিবারের সবাই মিলে পুরো নাম ঠিক করা হবে।
ছোট পর্দা দিয়ে শোবিজ অঙ্গনে কাজ শুরু করেন মৌসুমী নাগ। কাজ করেছেন বিজ্ঞানচিত্রেও। ‘রান আউট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও তার অভিষেক ঘটে।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতে একসময়ে ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফ...
বিনোদন ডেস্কঃ রাজধানীর International Convention City Bashund...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন...
বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান ...
বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে একজন হলেন ইমরান হাশমি...

মন্তব্য (০)