• রাজনীতি

পবিত্র রমজান উপলক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে ৮ নির্দেশনা দিল ছাত্রলীগ

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পবিত্র রমজান উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার উদ্দেশ্যে নেতাকর্মীদের আট নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে অসহায়দের মাঝে ইফতার ও সেহরি বিতরণ, রক্তদান ও ঈদ উপহার দেওয়ার নির্দেশনা।

সোমবার (১১ মার্চ) রাতে দলটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত করা এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ও শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদান ও আত্মত্যাগ, সামরিক শাসনবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, সর্বজনীন বিজ্ঞানভিত্তিক গবেষণানির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনে ছাত্রলীগ সবসময় ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিয়েছে।’

‘উৎসব-আয়োজন বা প্রাকৃতিক-মানবসৃষ্ট যে কোনো প্রয়োজনে ছাত্রলীগ সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে। অতীতের ন্যায় এবারও রমজান মাসে ছাত্রলীগ ছাত্রসমাজ, জনতা, শ্রমজীবী মানুষের পাশে প্রয়োজন সাপেক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এসব কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা প্রদান করা হলো।

নির্দেশনাগুলো হলো—

  •     শিক্ষার্থী, শ্রমজীবী, অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহরি বিতরণ।
  •     বিনামূল্যে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ।
  •     শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারপ্রাপ্তির বিষয়ে যত্নশীল হওয়া।
  •     কৃষিজীবী ও শ্রমজীবী মানুষকে কায়িক শ্রমের মাধ্যমে সহযোগিতা করা।
  •    রমজান মাসে স্বেচ্ছা রক্তদান কমে যায়, তাই প্রয়োজন সাপেক্ষে রক্তদান করা।
  •     শিক্ষাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয় ও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।
  •     সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী ও স্বজনের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং
  •     এতিম ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ।

মন্তব্য (০)





image

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্...

১

নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগ...

image

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত...

২

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

৩

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

৪

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

  • company_logo