ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ৬টি মাদক মামলার আসামী মাদক কারবারি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নাগেশ্বরী থানার একটি চৌকস টিম রোববার রাতে রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের নাখারগঞ্জ টু দিঘীরপাড়গামী রাস্তা থেকে পশ্চিম রামখানা নাখরাজ গ্রামের মাদক কারবারি ৬টি মাদক মামলার আসামী মোঃ সাইফুর ইসলাম ওরফে সাইফুল (৪৫)কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি সাইফুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় ৬ টি মাদক রয়েছে। মাদক কারবারিকে ৭ বার মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)