ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(৯ মার্চ) রাতে যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার সদর উপজেলার কৃঞ্চপুর দড়িপাড়া এলাকার মতিউর রহমানের পুত্র আব্দুল মালেক মিয়া(৩৫), জঙ্গলদী এলাকার মোহাম্মদ আলীর পুত্র জয়নাল আবেদীন(২৫) ও মোহাম্মদ আলীর পুত্র মামুন মিয়া(৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খেওয়ারচর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
রোববার(১০ মার্চ) দুপুরে রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মুশাহেদ খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)