• বিনোদন

শুটিংয়ে ফিরলেন তানিন সুবহা

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ প্রায় বছরখানেক বিরতির পর শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা তানিন সুবহা। বৃহস্পতিবার, ৭ মার্চ উত্তরায় করেছেন দীর্ঘ ধারাবাহিকের শুটিং। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ শীর্ষক ধারাবাহিকে যুক্ত হয়েছেন তানিন। তানিন এ প্রতিবেদককে বলেন, অনেকদিন বাদে শুটিংয়ে ফিরে বেশ ভালো লাগছে। খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি।

তাই নতুন কাজ শুরু করতে পেরে তৃপ্তি পাচ্ছি। জানা যায়, ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন বাদে আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। তানিন জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি। প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’ ছবিগুলো।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo