• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশ কর্তৃক হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৫ মার্চ সকালে কচাকাটা থানাধীন শিবেরহাট ঈদগাহ মাঠের সামনে কাঁচা রাস্তায় দুষ্কৃতিকারী হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দ্বারা এক ব্যক্তিকে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে কচাকাটা থানার চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত মোঃ ফরিদুল ইসলাম (৪৫)কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মাইক্রোবাস যোগে দ্রুত রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। কচাকাটা থানার চৌকস পুলিশ টিম দিনভর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুস্কৃতিকারী মোঃ হযরত আলী ওরফে বেলাল (৩৮)কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গ্রেফতারকৃত মোঃ হযরত আলী ওরফে বেলাল (৩৮) এর স্বীকারোক্তি মোতাবেক হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাতের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা হয়। 

কচাকাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) বিশ্বদেব রায় জানান, গ্রেফতারকৃত আসামী হযরত আলী ওরফে বেলালকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo