• অপরাধ ও দুর্নীতি

দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ট্রেন চালক আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ট্রেন চালক আল-আমিন (৩০) ও জাহিদুল ইসলাম (২৭) নামে দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া ( ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।  আটককৃত আল-আমীন চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের আব্দুল হকের ছেলে এবং জাহিদুল ইসলাম  একই গ্রামের ফজলুর রহমানের ছেলে।  

আল-আমীন বাংলাদেশ রেলওয়েতে ট্রেন চালক হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-২ এর অফিসার ইনচার্জ সোহেল রানা।

জামালপুর (ডিবি-২) ইনচার্জ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম চুকাইবাড়ী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া (ফুটানি বাজার-বাহাদুরাবাদ ঘাট) সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই জনকে আটক করেন। তাদের কাছ থেকে পাঁচ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আল-আমীন নিজেকে একজন ট্রেন চালক বলে পরিচয় দিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। 

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo