• রাজনীতি

শেখ হাসিনা খুঁজে খুঁজে অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি বলেছেন, শেখ হাসিনা খুঁজে খুঁজে অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন অথচ তার উপরে বিভিন্ন সময় নানা হস্তক্ষেপ আসে। আর ঋণের নামে চৌদ্দ গুণ সুদ দিয়েও যাদের ঋণ শোধ হয়না, তারাই আজ নোবেল পুরস্কার পাচ্ছেন।

সোমবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

ফরিদপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব বিশ্বাসের সভাপতিত্বে এসময় মন্ত্রী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ৮টি গ্রুপের মাঝে ৮টি মিল্কিং মেশিন বিতরণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, মানুষকে ঋণের নামে টাকা পয়সা দিয়ে ১৪ গুণ সুদসহ ফেরত নিচ্ছে যারা, তারপরেও ঋণ শোধ হয়না। এরকম করে বহু মানুষ সর্বস্ব হারাচ্ছে। তারাই আবার নোবেল পুরস্কার পাচ্ছে। আর আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশের মাটি, ঘাস, এই প্রকৃতির ঘ্রাণ শুঁকে শুঁকে, কোন মানুষটি একটু কষ্টে আছে, কোন মানুষটি বিষন্নতায় আছে, কোন মানুষটির একটা কাজ জোগানো যায়, সেটি খুঁজে খুঁজে বের করেন; সেই শেখ হাসিনাই আজ তাদের কাছে চ্যালেঞ্জিং ব্যক্তি হিসেবে অনেক সময় তার উপরে নানা ধরনের হস্তক্ষেপ আসে। 

তিনি আরো বলেন, মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে সারাদেশে উন্নয়নে ভরপুর করে দেওয়া হবে।

মধুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে এলডিপিপি প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনূন আহমেদ অনিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মিজানুর রহমান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চাল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালা...

image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

  • company_logo