ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নাশকতার একটি মামলায় উপজেলা জামায়াতের আমীর মওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমানকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান। এর আগে গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মওলানা আরমান বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজাড় গ্রামের মওলানা আউয়াল হোসেনের ছেলে মওলানা আরমানের বিরুদ্ধে জামালপুরের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
সোমবার রাতে সেই পরোয়ানা তামিল করতে অভিযান চালিয়ে থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেন। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জামায়াত নেতাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)