• রাজনীতি

বিএনপির সংগ্রাম হলো মানুষকে হত্যা ও অর্থনীতিকে ধ্বংস করা: নাছিম

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামাত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি। এই শক্তির নেতা মঈন খান বলে তারা নাকি দেশের স্বাধীনতা ও  রক্ষার জন্য সংগ্রাম করছে। তাদের সংগ্রাম হলো মানুষকে হত্যা করা। দেশের অর্থনীতিকে ধ্বংস করা। এরা ১৭ কোটি মানুষের স্বার্থকে তাদের পকেটে বন্দী করতে চায়। আমাদের জাতীয় চরিত্র অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ যা তারা ধ্বংস করতে চায়।

সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের হত্যার জন্য এ বিএনপি জামাত দায়ী। ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির জন্য এরা দায়ী। এরা আমাদের প্রিয় বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। ওরা মনে করেছে দেশের মানুষ ওদের কর্মকাণ্ড ভুলে গিয়েছে।এখন সন্ত্রাসী তারেক রহমানের নেতৃত্বে মঈন খানরা নাকি স্বাধীনতা রক্ষা করবে। ৭ হাজার মাইল দূরে থেকে উনি সন্ত্রাসী দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায়। 

তিনি আরও বলেন, আমাদের শহীদ মিনারের পবিত্রতা যারা নষ্ট করবে তাদের কিভাবে শিক্ষা দিতে হয় আওয়ামী লীগ জানে। এরাই দেশকে ধ্বংস করার জন্য প্রভুদের কাছে বারবার ধর্না  দিয়েছিল। এরা আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে।এরাই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে। এরাই দেশে সামরিক শাসন সৃষ্টি করে গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করে আমাদের সংবিধানকে অপবিত্র করেছে। 

নাছিম বলেন, আমাদের গণতন্ত্রের উপর আঘাত আনা বিএনপি জামাতকে রাজনৈতিক ভাবে দেশের মানুষদের সংযুক্ত করে দাত ভাঙ্গা জবাব দিব। আমরা প্রমাণ করবো এই বাংলাদেশ ১৭ কোটি মানুষের। এই বাংলাদেশ আওয়ামী লীগের, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। এই বাংলাদেশে দুর্নীতিবাজ, সন্ত্রাসী কাউকে আমরা অপকর্ম করতে দিব না। তারা দেশের মানুষদের আর বিভ্রান্ত করতে পারবে না। 

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি সকালে প্রতিটি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে আসবে। সেখানে লেখা থাকবে 'অমর একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি '। আমাদের দেখে অন্যরা শিখবে। অতীতে আমাদের নেতারা যা করে গেছে তা থেকেও আমাদের শিখতে হবে। আমাদের মিছিল কেউ ভাঙতে পারবে না। আমরা যেন মিছিলের শৃঙ্খলা  নষ্ট না করি। প্রথমে কেন্দ্রীয় নেতারা, তারপর মহানগরের নেতারা এবং তারপরে ওয়ার্ড নেতারা থাকবে। আমরা মিছিলকে স্লোগানে মুখরিত করব। শহীদ মিনার আওয়ামী লীগ করেছে। আমাদেরকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্...

১

নিউজ ডেস্ক : দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগ...

image

অবিলম্বে চাঁদাবাজদের জিম্মিদশা থেকে প্রিয় মাতৃভূমি মুক্ত...

২

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

image

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স...

৩

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত...

image

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম ...

৪

নিউজ ডেস্ক : ‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ...

image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

  • company_logo