ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.পনির হোসেনকে(৩৮) গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানার এস আই মেহেদী হাসানের নেতৃত্বে গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বৈদ্যোরবাজার এলাকার খামারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআই মেহেদী হাসান জানান, ২০১৫ সালে পনিরের বিরুদ্ধে মাদক মামলা হয়।পরবর্তীতে গ্রেফতার হয়ে প্রায় দের মাস জেল খেটে জামিনে মুক্ত হন। এরপর তিনি মামলার কোনো শুনানিতে হাজির হননি। পরবর্তীতে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। জামিনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন তিনি।
গ্রেফতারকৃত পনির সোনারগাঁও উপজেলার বৈদ্যোর বাজার এলাকার খামারগাঁ এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান,সাত বছরের সাজাপাপ্ত পলাতক আসামি পনির কে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)