• রাজনীতি

বিএনপিকে এখন ‘মাজা ভাঙা’ দল, তাদের নিয়ে আর মাথাব্যথা নেই: কাদের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপিকে ‘মাজা ভাঙা’ দল হিসেবে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি মাজা ভাঙা। তাদের নিয়ে আর মাথাব্যথা নেই।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। 

বিএনপি সংসদে না থাকলেও সংসদ কার্যকর হতে কোনো বাধা দেখছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সংসদ কার্যকর হতে কোনো প্রতিবন্ধকতা নেই। সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্র আছে। তারা সরকারের সমালোচনা করতে পারবে। 

নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, তাদের ছাড় দেওয়া হবে না। 

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি অন্তঃসারশূন্য। তারা আন্দোলন করতে ব্যর্থ। আন্দোলন করার মতো কোনো পরিস্থিতি দেশে নেই। তারা মুখে যা বলে, কাজে তা দেখাতে পারে না। দেশের মানুষকে তারা আন্দোলনে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে।

এদিন আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত আসনের ৪৮ জন প্রার্থী ওবায়দুল কাদেরের নেতৃত্বে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রার্থীদের মধ্যে একজন ১৪ দলীয় জোটের। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আওয়ামী লীগ শরিক ১৪ দলের জোটের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সংরক্ষিত আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগ মনোনীত ৪৮ প্রার্থীর মধ্যে ৪৬ জন উপস্থিত ছিলেন বলে ওবায়দুল কাদের নিশ্চিত করেন। বাকি দুইজন পথে ছিলেন। এছাড়া প্রার্থীদের প্রস্তাবক ও সমর্থক হিসেবে দলের এমপিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যাত্রাবাড়ী থানা মহিলা ...

১

নিউজ ডেস্কঃ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি...

image

আজ আমি, কাল আপনি; সবাই আ’ক্রা’ন্ত হবেন : নাহিদ ইসলাম

২

নিউজ ডেস্কঃ  জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্য ...

image

নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীরা ছাড় পাবে না, ইন...

৩

নিউজ ডেস্কঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার...

image

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও আগুন দেওয়া কাপুরুষোচিত: ...

৪

নিউজ ডেস্কঃ এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ...

image

জুলাই নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে: সামান্তা...

৫

নিউজ ডেস্কঃ জুলাই নেতাদের অরক্ষিত রেখে অন্তর্বর্তীকালীন...

  • company_logo