• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পৃথক দু'টি অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মসিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলাম(৪০)কে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতার সাইফুল ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর গ্রামের এলাহী বকসের পুত্র।

অপরদিকে উলিপুর থানার নামাজের চর তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে রৌমারী চর বোয়ালমারী গ্রামের মাদক কারবারি মোঃ বাবুল আকতার (৩৫)কে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo