• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যকে ৭ বছরের কারাদণ্ড

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরে একটি মামলার পৃথক দুটি ধারায় আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য মোঃ সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির (২৬) নামে একজনকে ৭ বছর ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। একই সাথে ওই দুটি ধারার একটিতে ২০ হাজার ও অপরটিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একটি ধারায় তিন মাসের ও অপরটিতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করার আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে  ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত পৃথক দুটি ধারায় এ রায় ঘোষনা করেন। রায় দেওয়ার সময় আসামি আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্য আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় তাকে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়,  দন্ডপ্রাপ্ত সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে।

মামলার বিবরনী সুত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ই আগস্ট এন্টি টেরিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের মাঝিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আসামী সালাউদ্দীনকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী করে কিছু জিহাদি বই ও মোবাইল উদ্ধার করা হয়। পরে আসামী সালাউদ্দীন আদালতে স্বীকারক্তীমূলক জবানবন্দী প্রদান করেন। আর সেই জবানবন্দীতে তিনি আনসারউল্লাহ বাংলাটিমের একজন সদস্য বলে দাবী করেন। সেই সাথে তিনি বিভিন্ন এ্যাপ্স ব্যবহার করে এই সংগঠনের অন্যান্য সদস্যদের প্রশিক্ষন প্রদান করতেন।

মন্তব্য (০)





image

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডি, মাহতাবুর ...

নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...

image

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...

image

সিঙ্গাপুর-দুবাইয়ে স্মার্ট টেকনোলজির কোটি কোটি টাকার অবৈধ...

নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...

image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

  • company_logo