ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামের তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামের তিন ফসলি জমিতে এক্সেভেটর (ভেকুমেশিন) দিয়ে অবৈধভাবে পুকুর খননের সময় অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে এক্সেভেটরের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। খননের কাজে ব্যবহৃত এক্সেভেটরের ইঞ্জিনের ব্যাটারি জব্দ করা হয়।
তিনি আরও জানান ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
নিজস্ব প্রতিবেদকঃ দেশে পারফিউম ব্যবসার আড়ালে সবচেয়ে বড় হুন্ডি তৎপরতার প্...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মা...
নিউজ ডেস্কঃ স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

মন্তব্য (০)