ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে পৃথক দু'টি অভিযানে ২৯০ পিস ইয়াবা ও ১০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা গ্রাম থেকে একাধিক মাদক মামলার আসামী চর বামনের চর গ্রামের মাদক কারবারি মোঃ তারা মিয়া (৫২)কে ২৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে রৌমারী সদর ইউনিয়নের রসুলপুর গুচ্ছ গ্রাম থেকে জামালপুর জেলার শাহাপুর সদর এলাকার মাদক কারবারি মোঃ ওসমান শেখ ওরফে নিশাদ (২৫)কে ১০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকশ টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে একটি মার্কেট থেকে ৯৪টি অ...
বগুড়া প্রতিনিধি : বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায় শ্বশুরব...
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...

মন্তব্য (০)