• অর্থনীতি

৭ মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০ টন আদা আমদানি

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭ মাস পর ভারত থেকে ১০ টন আদা আমদানি করা হয়েছে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় আদাভর্তি একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে।এর মাধ্যমে ১ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হলো পণ্য আমদানি কার্যক্রম। ভারত থেকে প্রতি টন আদা আমদানি করা হয়েছে ৪৫০ মার্কিন ডলারে। আদাগুলো আমদানি করেছে এস.আর.এস.এম. ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামে গাজীপুরের একটি প্রতিষ্ঠান। আদাগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট হাসান এন্টারপ্রাইজ।

এর আগে গত বছরের ১০ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫ টন আদা আমদানি করেছিল মদিনা এন্টারপ্রাইজ নামে ব্রাহ্মণবাড়িয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠান। মূলত রফতানিমুখী হওয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি অনেকটাই অনিয়মিত।সিঅ্যান্ডএফ এজেন্ট হাসান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হাসিবুল হাসান জানান, রমজান উপলক্ষে বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানির প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে আদা আমদানি করা হয়েছে। আজ অথবা আগামীকাল আদাগুলো বন্দর থেকে ছাড়িয়ে নেওয়া হবে।আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ জানান, আমদানি করা আদা থেকে প্রায় ১ লাখ টাকা শুল্ক আদায় করা হবে। 

মন্তব্য (০)





image

বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজি, মাছের দামে চড়াভাব

নিউজ ডেস্কঃ অস্বস্তি কাটছে না সবজির বাজারে। প্রতি সপ্তা...

image

‎আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে শ্রীলঙ্কায় যাবে বাং...

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু ও পেঁয়াজ রপ...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দুর্বল মার্কিন ডলারের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম...

image

‎হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্...

নিউজ ডেস্কঃ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈর...

image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী...

  • company_logo